সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

কুলাউড়ায় রাস্তার বেহাল অবস্থা,মানুষ যাতায়াতের অনুপযোগী

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি::

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আওতাভুক্ত রাজনগর থেকে ছৈদলবাজারের রাস্তার বেহাল অবস্থা।

এই রাস্তা দিয়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের যাতায়াত, শিশু বৃদ্ধ এবং মুমূর্ষ রোগী কেউই সঠিকভাবে চলাচল করতে পারছেন না রাস্তায় বড় বড় গর্ত তাকায়।

বর্ষাকাল যেন আরও বেশি বিপর্যয় ডেকে আনে শিক্ষার্থী এবং জনসাধারণের জন্য।

দশ বছর পূর্বেও রাস্তার অবস্থা ছিল একই রকম, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাস্তাটি সংস্কার হয়েছিল।

শিক্ষার্থীরা বলেন, রাস্তাটি সংস্কার করা হলো স্কুল কলেজ ও মাদ্রাসা যাতায়াতের কোনো সমস্যা চলাচলের সুবিধা হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েক এলাকার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। তা সত্বেও এরাস্তাটি অবহেলার শিকার।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাস্তা ভাঙ্গা তাকায় অতিরিক্ত ভাড়া গনতে হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা ভাঙ্গা থাকায় গাড়ির ঝাকুনিতে নিতে অসুস্থ রোগী এবং প্রসূতি মায়ের যাতায়াতে অনেকটাই কষ্ট হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হোক।

এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির যোগাযোগ করলে তিনি বলেন সরকারি বরাদ্দ আসলেই রাস্তা সংস্কারের কাজ করা হব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd