1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২৭ বার দেখা হয়েছে


এমএ হাই,কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে বাংলা সাহিত্যের দুই মহান কবি — রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে মাধবপুরস্থ একাডেমি চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এবং সঞ্চালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. প্রিয়াংকা গোপ, চেয়ারম্যান, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলগঞ্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা, এম এ ওয়াহিদ রুলু আহ্বায়ক, কমলগঞ্জ প্রেসক্লাব, কবি মায়া ওয়াহেদ

আরও বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড. প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশন করেন।

একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্য নির্দেশক শুভাশিস সিনহা। এছাড়াও উপস্থিত অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed