1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

মুমিন ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মহসিন মিয়া মধু।

তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি তাকে আজীবন স্মরণে রাখার মত একজন মানুষ ছিলেন। দলের জন্য তার অনেক ত্যাগ ছিল, আব্দুল হক চৌধুরী খসরু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন, এছাড়া সালিশ বিচারের মাধ্যমে এ অঞ্চলের বহু মানুষের অনেক সমস্যা তিনি সমাধান করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমি যখন ২০০১ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি তিনি তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন ধানের শীষ কে বিজয় করাতে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আজ মানুষটি আমাদের মধ্যে নেই, তিনি থাকলে নির্বাচনে আমাদের দলের জন্য অনেক ভূমিকা রাখতেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মহান আল্লাহর নিকট তার রুহের মাগফেরাত কামনা করি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পতনউষার ইউনিয়নের রাজদিঘিরপার বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বিএনপি নেতা হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই আলোচনা সভার শুরু হয় এবং আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী খসরুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed