1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

ভারত পাকিস্তন ইস্যুতে যা বললেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::
পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গত মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে।

 সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে গুলি করে পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকেই এ ঘটনার জবাব দেওয়ার কথা জানানো হচ্ছিল দেশটির পক্ষ থেকে।

এদিকে ভারত ও পাকিস্তান ইস্যুতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ শফিকুর রহমান। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধানও কামনা করেন তিনি।

বুধবার (৭মে২০২৫)নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে তিনি বলেন যে, ‘সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যে হামলা পাল্টা হামলার মত ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।’

ডাঃ মোঃ শফিকুর রহমান আরো বলেন যে, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

দিনশেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর হবে না। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।

তথ্য ও ছবি সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed