1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি ;

মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ অংশ হচ্ছে মণিপুরী নৃত্য। পশ্চিমা বিশ্বের মানবতার দেশ ইতালির সেন্ট্রালে অবস্থিত পালেরমো শহরে লক্ষী নারায়ণ মন্দিরে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সংস্কৃতির ঐতিহ্য শ্রীকৃষ্ণের নৃত্য পরিবেশন করা হয়।

শারদীয় দূর্গা উৎসবে কোনাল সিংহ ঐতিহ্যময় মণিপুরী সাজে শ্রীকৃষ্ণের নৃত্য পরিবেশন করে ভুয়েসী প্রসংসা অর্জন করেন। মণিপুরী নৃত্যের সজ্জা, সাবলীল ছন্দ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে উপস্থিত দর্শক ও ভক্তবৃন্দরা অনেক মুগ্ধ হন । কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত নন্দন বৈচিত্র্যময় নৃত্যশৈলী শ্রীকৃষ্ণের বাল্যকালের ভাবধারায় বিভিন্ন অঙ্গ -ভঙ্গিতে শিশু কোনাল সিংহ প্রদর্শিত নৃত্য সবাইকে আকৃষ্ট করেছে ।

মণিপুরী নৃত্যের বিশেষ বৈশিষ্ট্য হলো এর মার্জিত, শান্ত ও লীলায়িত ভঙ্গি, যা একে অন্যান্য ভারতীয় ধ্রুপদী নৃত্যধারা থেকে আলাদা করে। এতে শরীরের নরম ও ছন্দময় গতিবিধি, বিশেষ করে হাতের সূক্ষ্ম ভঙ্গিমা ও পায়ের হালকা পদক্ষেপ লক্ষণীয়।

এই নৃত্যে ভঙ্গিমা ও মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পীরা নৃত্যের ভঙ্গিমার মাধ্যমে গল্প ও ভাব প্রকাশ করেন, যা নৃত্যকে করে তোলে আরও অর্থবহ ও জীবন্ত।

নৃত্য পরিবেশনের সময় মণিপুরী শিল্পীর ঐতিহ্যবাহী পোশাক পরেন, যা নৃত্যের সৌন্দর্য ও আবেদন আরও বাড়িয়ে তোলে। এই পোশাক যেমন রঙিন, তেমনি তা ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীকও। বাংলাদেশে মণিপুরী নৃত্য কেবল একটি শিল্প নয়, এটি একটি সংস্কৃতির বহিঃপ্রকাশ—মণিপুরী জনগোষ্ঠীর জীবনের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের ধারক।

বাংলাদেশের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃষ্ণ কান্ত সিংহ ইতালি প্রবাসী তার বড় মেয়ে কান্তা সিনহার ছেলে কোনাল সিংহ। তিনি দীর্ঘদিন ধরে  স্বপরিবারে ইতালিতে বসবাস করেন ।  সর্বপ্রথম ইউরোপের মানবতার দেশ ইতালিতে এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়রা  ছোট্ট শ্রীকৃষ্ণের নৃত্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং আগামীতে আরও অনুষ্ঠানে নৃত্য প্রদশর্নের অনুরোধ জানান ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed