সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ

কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 199.72247;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;zeissColor: bright;

এম ইসলাম,কমলগঞ্জ প্রতিনিধি
দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ১ হাজার ১৭ জন শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বাগানের ফ্যাক্টরির অভ্যন্তরে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন,মালিকপক্ষের কোনো টালবাহানা চলবে না। আজ পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং বক্তব্য দেন।

বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। কিন্তু কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় এবার ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন,আমরা আপ্রাণ চেষ্টা করছি। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।

শ্রমিকদের দাবি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে সমাধান হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd