সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.800000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 5; shaking: 0.000000; highlight: 1; motionR: 65536; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:15 15:59:28; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 198.6863;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 38;zeissColor: bright;

মুমিন ইসলাম
কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতি আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধলাই চা-বাগানসংলগ্ন নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে দুই সাক্ষী কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে দেখেন এবং তাঁকে আটক করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত ইমন দাশের বক্তব্যও পাওয়া যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd