সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে
filter: 109; fileterIntensity: 0.800000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.000000; highlight: 1; motionR: 65537; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:10:16 09:06:16; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 158.81337;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65539;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 38;zeissColor: bright;

এম ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনা বাউরির উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে ধনা বাউরির নিজ বাড়িতে বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মিরতিংগা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের পুরুষ, নারী, যুবক ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকাপ্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd