সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

ড.মোঃ আব্দুস শহীদ এমপি ১০৭গীর্জায় অনুদান বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৯১৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি ও বিভিন্ন চা-বাগানের গীর্জাসহ মোট ১০৭টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জি, বিভিন্ন চা-বাগানসহ বিভিন্ন গীর্জার প্রধানদের হাতে অনুদানের অর্থ তোলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি প্রধান ফিলা পতমীসহ সকল পুঞ্জি প্রধানরা।

জানা যায়, শ্রীমঙ্গল উপজেলাধীন ৬৭টি গীর্জা জন্য ৭ লাখ ৭৬ হাজার টাকা ও কমলগঞ্জ উপজেলাধীন খাসিয়া পুঞ্জিসহ ৪০টি গীর্জার জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকা মিলিয়ে মোট ১৩ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় আসন্ন বড়দিন উপলক্ষে সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতে বড়দিনের একটি কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd