সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

র‌্যাবের হাতে আটক ৩ মাদক ব্যবসায়ী

  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৮২৯ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি।।

মৌলবীবাজারের সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর অভিযানে
৪২ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ  তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।


গতকাল রবিবার (২০শে ডিসেম্বর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর (কৃষি গবেষনা) কেন্দ্র এর সামনে হইতে ৪২ বোতল ফেন্সিডিল ও ০১টি প্রাভেটকারসহ  তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত তিনজনের বাড়ী মৌলভীবাজার সদর উপজেলায়  ১.মাহমুদ আহমদ (৩৫), পিতা-মৃত এলিম উল্লা, ২.ইয়াউর মিয়া(২৭) পিতাঃ মৃত রফিজ মিয়া, গ্রাম আগনসী, ৩.জুবেদ মিয়া(২৪) পিতাঃমৃত বাতির মিয়া।
এ বিষয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান (জাকি) এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন যে, আমরা এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এবং সেই সাথে আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না ইনশাআল্লাহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আর উল্লেখিত এ ঘটনায় র‍্যাব-৯ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামাত সহ আসামিকে সংশ্লিষ্ট থানায় প্রেরন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd