সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

কমলগঞ্জ পৌরসভায় ২য় বারের মত নির্বাচিত মেয়র জুয়েল

  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ২য় বারেমত মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ‍জুয়েল আহমদ।

স্থানীয়ভাবে প্রার্থীর এজেন্টদের কাছ থেকে তথ্য পাওয়া মতে তিনি ভোট পেয়েছেন ৫২৫৭। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হেলাল মিয়া জগ মার্কায় পেয়েছেন ২৮০৬ ভোট। অপর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন নারিকেল গাছ মার্কায় পেয়েছেন ২৭৮৭ ভোট। আর চা প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী আবুল হোসেন চতুর্থ হয়েছেন।

আজ শনিবার (১৬ই জানুয়ারি) দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌরসভায় মোট ১৩ হাজার ৯০০ ভোট। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ১১ হাজার ১৫১টি। শতকরা ৮১ দশমিক ১১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বাতিল হয়েছে ১৩৯টি। ৯টি কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

কড়া নিরাপত্তায় শনিবার সকার ৮টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উপস্থিতির দিকে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd