সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট বাস দুর্ঘটনায় নিহত ১১

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৮০ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি।।

সিলটের দক্ষিণ সুরমায় আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্প এর পাশে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাস এর মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এসএমপির ঊর্ধ্বতন অফিসারগণ, ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীগন উপস্থিত রয়েছেন এবং হতাহতদের উদ্ধারে সবাই কাজ করছেন। প্রাথমিকভাবে জানা যায় যে, ঘটনায় নিহতের সংখ্যা ১১ জনের ও অধিক হতে পারে এবং নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে, আহত অনেক।ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করছে। দুটি বাসের ড্রাইভার এর মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণে মহা সড়কের উক্ত অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তীতে বিস্তারিত আরও জানা যাবে।
তথ্য নিশ্চিত করে বলেন এসআই লোকমান দক্ষিণ সুরমা, সিলেট।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd