সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৯২৫ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান মহোদয়ের সদয় অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা মহোদয়ের নির্দেশনায় আজ মৌলভীবাজার সদর এর চৌমুহনা এলাকায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নয়টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ১৮ দফা সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একটি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম এবং জনাব আসমা উল হুসনা। উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd