সংবাদ শিরোনাম :
ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

কমলগঞ্জে চার দোকানে আগুন ১০ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৭৯৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

শহীদ এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কমলগঞ্জে আদমপুর ইউপির নতুন বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই ।

আজ রবিবার ১৬ই জানুয়ারী দুপুরে নতুনবাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করেন।

এ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে চাই হয়। বাজারে পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, জইমত মিয়া, মামন মিয়া ও সালাম মিয়ার ফার্ম্মেসী। আসবাবপত্র,্ ঔষধ ও মালামাল মিলিয়ে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।

এবিষয়ে চিকিৎসক নুরুল ইসলাম জানান যে, জীবিকার একমাত্র অবলম্বন ফার্ম্মেসীর সব কিছু পুড়ে যাওয়ায় দিশেহারা। অগ্নিকান্ডে অন্যান্য দোকান ছাড়াও ফার্ম্মেসীর সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান। ঘটনার সাথে ফায়ার সার্ভিসে বারবার ফোন দিলে কেউ রিসিভ করে নি।

তাই ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চাইলে প্রায় এক ঘন্টা পর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়ের মধ্যে এলাকাবাসীরা আগুণ নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার সিংহ ফোন রিসিভ না করার অভিযোগ অস্বীকার করে বলেন যে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনি। পাশাপাশি কিছু মালামালও আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছালে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি থেকে ক্ষতির পরিমান আরও কম হতো বলে এলাকাবাসীদের ধারণা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd