সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৯৮৫ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম.পি কলেজের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্বভার গ্রহণ পরবর্তী জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৩ই মার্চ) বিকাল ৫টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মোমিন ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে ইউপি চেয়ারম্যান আসিদ আলী প্রধান অতিথিকে ফুলেল নৌকা উপহার দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, এনটিসির উপ-মহাব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম প্রমুখ। পরে তারকা শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd