সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

ভারতের নুপুর শর্মার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মহানবীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে কমলগঞ্জে  বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি অধ্যূষিত মাধবপুর এলাকার অমিত সিনহা ও সঞ্জয় সিনহা হযরত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতে বাজে কটূক্তিকারী নুপুর শর্মার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন।

পরে ফেসবুকে স্ট্যাটাস দেখে বেশ কিছু লোক ১২ই জুন রোববার রাত প্রায় সাড়ে ১০টার দিকে অমিত সিনহা ও সঞ্জয় সিনহার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।

বিষয়টি জানতে পেরে কমলগঞ্জ থানার পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে অমিত সিনহাকে গ্রেপ্তার করে।

কিন্তু সঞ্জয় সিনহা বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, সিফাত উদ্দিন।

তবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, ফেসবুকে এ ধরণের স্ট্যাটাসে মাধবপুরে মুসলিম মুসল্লিরা দুটি মণিপুরি বাড়ি  ঘেরাও করেছিল। জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিকভাবে ফেইসবুকে স্ট্যাটাস প্রদানকারী মণিপুরি যুবক অমিত সিনহাকে আটক করে থানায় নিয়ে আনি।

এবিষয়ে পরবর্তীতে তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd