সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

আত্মহত্যা করলো কলেজ ছাত্র বায়েজিদ

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৪৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। 

আজ ১৭ই জুলাই রোববার ভোরে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত বায়েজিদ চৌধুরী (২২) কালেঙ্গার খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে। 

এবিষয়ে জানা যায় যে, ভোরের কোন এক সময় বায়েজিদ তার নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দেয়। পরে তার মা ও স্থানীয়রা ঘরের দরজার সামনে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন যে, সে কলেজে পড়াশোনা করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd