সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি ও নিবন্ধন বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

ধানের শীষ মার্কা নিয়ে ভোট করে বিএনপির সমলোচনা করলেন সুলতান
অনলাইন ডেস্ক নিউজ::
কমলগঞ্জে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়
দেশে আগামী ১৫ই ডিসেম্বর থেকে চালকের লাইসেন্স না থাকলে মোটরসাইকেল বিক্রি ও নিবন্ধন বন্ধ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বৃহস্পতিবার বিআরটি এর পক্ষ থেকে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে (বিমামা) পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

তবে বিআরটি এ গত ৫ই জুলাই মোটরসাইকেলের নিবন্ধন পাওয়ার জন্য চালকের লাইসেন্স থাকার শর্ত আরোপ করে। এর আগে ২০১৯ইং সালের ১৬ই জুন থেকে মোটরসাইকেল কেনার সময় শিক্ষানবিশ লাইসেন্স দেখানোর নিয়ম চালু করা হয়।

এ ব্যাপারে বিআরটি এর প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত গতকালের চিঠিতে বলা হয়ছে, বিমামার আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্স দেখিয়ে মোটরসাইকেল নিবন্ধনের সময়সীমা ১৪ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ১৫ই ডিসেম্বর থেকে মোটরসাইকেল কিনতে গেলে চালকের পূর্ণাঙ্গ লাইসেন্স দেখাতে হবে।


বর্তমানে সারা দেশ বিআরটি এর তথ্য অনুযায়ী নিবন্ধিত মোটরসাইকেল আছে প্রায় ৩৭ লাখ ৯০ হাজার ১৪২টি। নিবন্ধিত মোট মোটরসাইকেলের মধ্যে শুধু ঢাকায় চলাচল করে প্রায় ৯ লাখ ৭২ হাজার ৭৮০টি বাইক।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd