1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ঢাবি ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

ঢাবি ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯২ বার দেখা হয়েছে

খেলার ট্রফি ভাঙ্গায় ইউএনও মেহরুবা ইসলাম বদলি

অনলাইন ডেস্ক নিউজ ::
ঢাবি ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছেন এ এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।


আজ (২৭শে সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এ হামলার ঘটনা ঘটেছে।

এবিষয়ে জানা যায় যে, মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটের সময় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের।

উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সোয়া ৪টার দিকে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে ঢুকতে গেলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে মুখোমুখি হন ছাত্রলীগ স্যার এ এফ রহমান হলের নেতাকর্মীরা।

একপর্যায়ে হল সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি,রড, স্টাম্প দিয়ে হামলা করে বেশ কয়েকজন ছাত্রদল

নেতাকর্মীকে আহত করা হয়। মারের মুখে একপর্যায়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ না করে পিছু হাটে।


তবে এ হামলায় ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জন নেতা কর্মি আহত হয়েছেন বলে জানিয়েছেন সভাপতি খোরশেদ আলম সোহেল। তিনি বলেন, ‘আমরা ছিলাম প্রায় ১৫ থেকে ২০ জন। সবার ওপর হামলা করা হয়েছে, সবাই আহত।’

এই হামলার বিষয়ে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন যে, ছাত্রসংগঠনের উচ্চপদস্থ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সেটাকে শক্ত হাতে দমন করবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed