সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালনে আটকে গেল

  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ ::
আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নেই জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দলটির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আবেদনে বুধবার এ আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

তবে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

আইনজীবী সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে বলেন যে, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় যে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট, তা আগামী সোমবার পর‌্যন্ত স্থগিত করে জিয়াউল হক মৃধার আবেদনটি ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখেছেন চেম্বার আদালত। এর ফলে দলটির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের আপাতত দায়িত্ব পালন করতে পারছেন না।

তবে গত ৪ঠা অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তার আবেদনে গত ৩০শে অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জিএম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের আবেদন ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ই নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের জেলা জজ আদালতে আপিল করেন জিএম কাদের। জেলা জজ জিএম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন।

কিন্তু দলীয় (জাতীয় পার্টির) ক্ষতির কথা তুলে ধরে গত ২৪শে নভেম্বর শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট নিষেধাজ্ঞা আগামী ৩রা জানুয়ারি পর‌্যন্ত স্থগিত করে রুল দেন। জিয়াউল হক মৃধা হাইকোর্টের এ আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd