সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত১ আহত৭

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৬ বার দেখা হয়েছে

আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে হবে অবৈধ ইট ভাটা : হাইকোর্ট

অনলাইন ডেস্ক নিউজ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময়ে শিশুর মাসহ গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।

আজ (১২ই জানুয়ারি) বৃহস্পতিবার  বিকেল ৪টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান যে, নিহত শিশুর নাম সাইদ (১০)। তাদের বাড়ি কুলাউড়ার হাসিমপুর এলাকায়।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত শিশুর মা আসমা বেগম (৪২), হাজী নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো: মামুন মিয়া(১০), মো: সবুজ মিয়া(২৪) ও আবজল খাঁন (৪০)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

এবিষয়ে পুলিশ জানায় যে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মাইক্রোবাসটি কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়ে আটজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত শিশুর মাসহ সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মুন্নি জানান যে, ‘সড়ক দুর্ঘটনায় শিশু সাইদ মারা গেছে। বাকিদের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুছ ছালেক আরও জানান যে, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। পুলিশ মাইক্রোবাসসহ চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd