সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

লংগদুতে ভূমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীরে: মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতি

মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহদান ও উপহার হিসেবে ৪য় পর্যায়ে গৃহ ও জমি প্রদানের বিষয়ে লংগদুতে উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২২শে মার্চ রোজ বুধবার আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সকাল এগারো টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য যখন থেকে প্রকল্প গ্রহণ করেন তখন থেকেই এ উপজেলার মানুষের মাঝে ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘর পাওয়ার আকুলতা লক্ষ্য করা যায়। লংগদু উপজেলায় ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪৯,৪২৭ (ঊনপঞ্চাশ হাজার চারশত সাতাশ) টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হবে।

তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে এ পর্যন্ত মোট বরাদ্দ হয়েছে ৩২০ টি ঘর, ইতিমধ্যে ২৮৮ টির কাজ সম্পন্ন হয়েছে। ৮৩ টি ঘর ২২/০৩/২০২৩ ইং তারিখ বুধবার উদ্ধোধন করা হবে। অবশিষ্ট ৩২ টির কাজ চলমান প্রক্রিয়াধীন রয়েছে। যা উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd