1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে পুলিশের সহায়তায় ২টি নৌকা উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

লন্ডনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রতিবাদ মুখর বিরোধী জোট


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে পূর্ব বিরোধের জেরে গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম গংদের লোকজন বিরুদ্ধে একই গ্রামের প্রতিপক্ষ রমিজ খাঁ”র পক্ষের একজনকে বেদড়ক মারপিঠ করে রক্তাক্ত জখম করে তাদের ২টি নৌকা ও ১টি ইঞ্জিনসহ ট্রলি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পহেলা মে রোজ সোমবার গভীর রাতে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে উপ্তিরপাড় গ্রামের মৃত আরব আলীর ছেলে আলী আহমদ চুরির ঘটনাটি মৌখিকভাবে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানানোর পর  শান্তিগঞ্জ থানার এস আই আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রামের দক্ষিনে মহা মহাসিং নদী হতে ডুবন্ত চুরি যাওয়া ২টি নৌকা উদ্ধার করা হয়।

রজিম খাঁ জানান,আমাদের গ্রামের প্রতিপক্ষ মৃত আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলামের নির্দেশে,মৃত মমশ্বর আলীর ছেলে হেলাল উদ্দিন,মৃত. উস্তার আলীর ছেলে আলী পাশা,আসাদ মিয়ার ছেলে হোসাইন মিয়া,মৃত রফিক উল্ল্যার ছেলে জমশিদ মিয়া মনির উদ্দিনের ছেলে সুমন মিয়া,মৃত আইয়ূব উল্ল্যাহ”র ছেলে জরিপ উল্ল্যা গংরা গত পহেলা মে সোমবার গভীর রাতে আমার বাড়ির সামনের খলা হতে আমার ইঞ্জিন লাগানো ট্রলি, একটি ৭০ মনা নৌকা এবং সামছুলের ২০ মনা নৌকা চুরি করে পাশে মরা মহাসিং নদীতে ডুবিয়ে রাখে।

ঘটনার সময় আমাদের পক্ষের আনফর আলীর  হাফিজ উদ্দিন চোরচক্রের সদস্যদের বাধাঁ দিলে চোরচক্রের সদস্যরা তাকে লাঠিসোটা নিয়ে বেদড়ক মারপিঠ করে রক্তাক্ত জখম করে। হাফিজ উদ্দিন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ মোঃ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যাগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এবিষয়ে শান্তিগঞ্জ থানার এস আই আবুল বাশার চুরি যাওয়া দুটি নৌকা উপ্তিরপার গ্রামের পাশে মরা মহাসিং নদী থেকে উদ্ধার করে রজিম খাঁ”র নিকট হস্তান্তর করা হয়েছে। তবে ইঞ্জিনসহ চুরি যাওয়া ট্রলিটি উদ্ধার করা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed