সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ৪

  • প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ ও টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন

অনলাইন ডেস্ক নিউজ ::

নড়াইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত কুড়িগ্রাম থেকে পলাশ কুমার শিকদার(৩৫) কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। সে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত পরিতোষ কুমার শিকদারের ছেলে।

অন্যদিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান এবং এএসআই(নিঃ) দীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে জুয়ার সরঞ্জামসহ ৩ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের রহিম সরদার(৪০), ইকরামুল শেখ(৩২) ও তৈয়বুর রহমান(৩২)। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd