1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা

নড়াইলে সড়ক দুর্ঘটনারোধে ভ্যানচালকদেরকে রেডিয়াম স্টিকার বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে আন্তঃ বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার

নড়াইলে দূর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণসহ সড়ক-মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজের উদ্যোগে শুক্রবার (১৯ মে) সকালসহ গত দু’দিনে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের রূপগঞ্জ এলাকায় ৬০জন ভ্যানচালকের মাঝে রেডিয়াম স্টিকারসহ এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার কাউন্সিলর ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণ, সহসভাপতি শাকিল আহমেদ, যুগ্মসাম্পাদক শাহরিয়ার রোহান রাজ, সদস্য পিয়াস, চয়ন দে, মহিউদ্দিনসহ অনেকে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, দুর্ঘটনারোধে নড়াইলের সড়ক-মহাসড়কে চলাচলরত ভ্যানের পেছনে দু’টি করে রেডিয়াম স্টিকার দেয়া হয়েছে।

যাতে করে মোটরসাইকেলসহ রাতের বেলা চলাচলরত অন্য যানবাহনগুলো সহজে ভ্যানগাড়িকে দেখতে পায়। এছাড়া রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ভ্যানচালকদের সচেতনতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের মাঝে খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সড়কেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। মির্জা গালিব সতেজ আরো বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মানউন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি।

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সড়কসহ বাড়ি বাড়ি বৃক্ষরোপন, অসহায় শিশুদের জন্য বিনামূল্যে ঈদবাজার, ইফতার, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, বিনামূল্যে সবজি বাজার, চিকিৎসা, গরিব কৃষকের ধানকর্তনসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি। সংগঠনের সদস্য, পরিবার-পরিজনদের আর্থিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ কাজে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আমাদের সবসময় সহযোগিতা করে থাকে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৪৫জন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed