সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

আগামী বছর পদ্মাসেতু হয়ে যশোর যাওয়া যাবে রেলে, রেলমন্ত্রী মন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বাংলাদেশ রেলওয়ে অব্যবস্হাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচী

চলতি বছরের আগষ্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে-ঢাকা রেলের ট্রায়েল রান শুরু হবে।

আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভাঙ্গা-কালনা–লোহাগড়া-নড়াইল-যশোর পর্যন্ত (২য় অংশের) কাজের অগ্রগতি প্রায় ৭৭ শতাংশ।

আগামী বছর জুন/২০২৪ এর মধ্যে রেল প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে। এতে অনেক সময় বাঁচবে,রাস্তাও কমে আসবে। ফলে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।
রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন

আজ শনিবার (১০ই জুন) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক ব্রিফিং উপরোক্ত কথা বলেন। এসময় উদ্ধর্তন সেনা কর্মকর্তা,রেল মন্ত্রনালয়ের কর্মকর্তা ও নড়াইলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের পূর্বে রেল মন্ত্রী লোহাগড়ার কালনা এলাকায় মধুমতি নদীর ওপর নির্মিত রেল সেতু পরিদর্শন করেন।

তিনি আরও বলেন যে, একটি বৈরি সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কোভিড, পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে একটি বৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিভক্ত ভারতে রেল যেভাবে আমরা পেয়েছি, পরবর্তীতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে রেল ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্বাধীনতার পরে বঙ্গবন্ধু রেলকে বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধুর হত্যার পর রেল শুধু পিছনের দিকে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন।
ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল প্রকল্পের প্রধান সমন্ময়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ,ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুল আলম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরিসহ প্রমুখ ।

দুপুরের মধ্যহ্নভোজ শেষে সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd