সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

লংগদুতে প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩২৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রতারক চক্রের ৮সদস্য নগদ ৩লক্ষাধিক টাকা ও তিনটি স্মার্টফোন সহ লংগদু থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

আজ মঙ্গলবার (২৭শে জুন) সন্ধ্যা ৬টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকা হতে তাদের আটক করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সূত্রে জানাযায়, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফতেখার নিহাল ও নিজাম উদ্দীন, আটককৃত ৮সদস্যর মধ্যে সোবহানের সাথে পূর্ব পরিচিত ছিলো গরু ক্রয় করতে আসা ইফতেখার ও নিজাম। সোবহান সহ আরো ৯জন মিলে কৌশলে তাদের গরু ক্রয় করে দিবে বলে রাতের আধাঁরে কাপ্তাই লেকের ভাসমান একটি টিলাতে নিয়ে যায়, পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা ৩লক্ষ ১২হাজার টাকা ও একটি আইফোন দুটি সাধারণ স্মার্ট ফোন ছিন্তাই করে চলে যায়, পরে ভুক্তভোগীদের থানায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে ৮সদস্যকে আটক করে লংগদু থানা পুলিশ।

গ্রেফতারকৃত সদস্যরা হলো, সোবহান (৩৫) পিতা. আব্দুল বারেক, ঘনমোড়, নজরুল ইসলাম(২৮), পিতা-আবুল খায়ের, ঘনমোড়, হারুন(২৩), পিতা-কুরবান আলী, ঘনমোড়,ইমান আলী(২৮), পিতা-আবুল কাশেম, ঘনমোড়, বরুন চাকমা(৫০), পিতা-মৃত যাত্রাচরন চাকমা, দক্ষিন ঘনমোড়,শাহাদাৎ মিয়া(৪০), পিতা-মৃত আব্দুর রউফ, প্যাটাইন্যামছড়া, বগাচত্তর ইউপি, মো: মিজান মিয়া(৬০), পিতা-মৃত কালু মিয়া, মধ্যম ঘনমোড়, মো: বেলাল হোসেন(৩০), পিতা-সিরাজুল ইসলাম

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মো. ইফখার নিহাল ও নিজাম উদ্দীন, তাদেরকে সোবহান নামে একজন প্রতারক সহ মোট নয়জন মিলে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা ও তিনটি মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায়, পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে প্রতারক চক্রের ৮সদস্যকে আটক করতে সক্ষম হই, বাকী দুজন কাউসার ও সুমন (ভাসান্যদম) গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd