1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জে হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ সোমবার (২০শে নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় কমলগঞ্জ-আদমপুর সড়কের নইনারপার বাজারে এ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নইনারপার বাজার এলাকায় অবস্থান নেয় ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে।

এ সময়ে হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীর আহমেদ, রহমত মিয়া, সাদ উদ্দীন, সদস্য আঃ রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed