সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পঙ্গু প্রেমী রানীর স্বপ্ন পূরণ করলো ইউপি চেয়ারম্যান নাহিদ

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে বার্ষিক মিলাদ মাহফিল ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে বিছানায় থাকার পর অবশেষে গরিব-অসহায় প্রেমী রানী কর কে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। প্যারালাইসিস প্রেমী রানী কর এর বাড়ি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মির্জানগর এলাকায়। 

আজ বুধবার (১৪ই ফেব্রুয়ারী ) সকাল ১১টায় হুইল চেয়ারটি পেয়ে খুশিতে আবেগে উৎফুল্ল হয়ে পড়েন প্যারালাইসিস হয়ে বিছানায় থাকা প্রেমী রানী কর ও তার পরিবার।

স্থানীয় সূত্র জানায় যে, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে প্রেমী রানী কর (৭৫) অচল। দীর্ঘদিন সেই রোগের কারণে বিছানায় পড়ে আছেন তিনি। গরিব, অসহায় পরিবার হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় বিছানায় সারাদিন কাটে প্রেমী রানী কর এর। বিছানায় থাকতে থাকতে শরীরের বিভিন্ন অংশে পছন ধরার উপক্রম হয়ে আসছে। বিভিন্ন জায়গাতে ধরনা দিলেও তার ভাগ্যে জোটেনি হুইল চেয়ার। বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান নিজ অর্থে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রেমী রানী কর দিকে। এতে তার পরিবারের দুঃখের কিছুটা হলেও অবসান হলো।

এবিষয়ে প্রেমী রানী কর বলেন যে, ‘কোনো রকমেই খেয়ে না খেয়ে বেঁচে আছি। তার ওপর ওষুধপত্র কিনতে হয়। দীর্ঘদিন ধরে আমি অচল। আমি হাঁটাচলা করতে পারি না। হুইল চেয়ার কেনারও সামর্থ্য নেই। মানুষের দ্বারে দ্বারে ঘুরেও আমার ভাগ্যে জোটেনি। আমাদের চেয়ারম্যান আমার জন্য নতুন একটি হুইল চেয়ার নিয়ে আসায় আমি খুবই খুশি হয়েছি। চেয়ারম্যানের জন্য অনেক আর্শীবাদ রইল। এই গরিব অসহায় মানুষটাকে সহযোগিতা করায় ভগবান যেন নাহিদ আহমেদ তরফদারকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন ভগবান কাছে আমার এটাই চাওয়া।’

এবিষয়ে মুন্সী বাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘আমি যখন জানতে পারি মুন্সিবাজারের জুনেদ ট্রাভেলস এর স্বত্বাধিকার জুনেদ আহমেদ (চাচা)র মাধ্যমে। প্রেমী রানী কর একটি হুইল চেয়ারের জন্য বহুদিন ধরে ঘুরছেন। কিন্তু কেউ তাকে হুইল চেয়ার দেয়নি। প্যারালাইসিসের কারণে দুই পা অচল। হাঁটতে পারেন না। সব সময় বিছানায় শুয়ে থাকেন। এই খবর পেয়ে নিজ অর্থে নতুন একটি হুইল চেয়ার ক্রয় করে তার বাড়িতে নিয়ে হাজির হই। হুইল চেয়ারটি পেয়ে প্রেমী রানী করও মহাখুশি হয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd