সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

কমলগঞ্জে বন্যা কবলিত লোকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মহসিন মিয়া মধু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত লোকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৩শে আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত লন্ডণ প্রবাসী কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমির হোসেন এর ছেলে আজমল হোসেন রাজনের অর্থায়নে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, শাব্বির এলাহী, সালাহউদ্দিন শুভ, আসহাবুল ইসলাম শাওন, আশরাফ সিদ্দিকী পারভেজ , মুমিন ইসলাম ও জাহেদ আহমদ প্রমুখ।

আজমল হোসেন রাজন বলেন যে, ‘বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। আমি সামান্য অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধরনের সহযোগিতা আমার অব্যাহত থাকবে।’

উল্লেখ্য যে, গত ৪ দিন থেকে টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd