1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কমলগঞ্জে বসত বাড়ি ভাংচুর,থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে

কমলগজ্ঞ প্রতিনিধি::

কমলগঞ্জে মাছ শিকারের উৎসবে মেতেছেন সৌখিন মৎস্য শিকারীরা

মৌলভীবাজারের কমলগঞ্জে দুবাই প্রবাসী ফাহমিদা আক্তার সাথী (২০) নামের এক অসহায় মহিলার বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করেছে দূষ্কৃতিকারীরা।

আজ ১৫ই সেপ্টেম্বর (শনিরাব দিবাগত রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে)। এ ঘটনায় রবিবার সকালে ৩জনের নাম উল্লেখ সহ ৪-৫ জনকে অজ্ঞাত বিবাদী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ফাহমিদা আক্তার সাথী।

অভিযুক্ত বিবাদী হলেন- মফিজ মিয়ার ছেলে ফারুক মিয়া, রুসন আলীর ছেলে হাফিজ মিয়া ও মৃত ইয়াকুব উল্ল্যার ছেলে ইসাক মিয়া।

অভিযোগ সুত্রে জানা যায় যে, পুর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন রাতে বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ফাহমিদা আক্তার সাথী বসতবাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। দীর্ঘদিন থেকে বিভিন্ন অযুহাতে ভু-সম্পত্তি দখলের উদ্যোশ্যে বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বিবাদীরা গালিগালাজ করলে প্রতিবাদ করায় বিবাদীগণ উত্তেজিত হয়ে টিনসেড টিনের বেড়া ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ও বিভিন্ন সবজী গাছ কেটে ফেলে। পরে রাতে হাল্লা-চিৎকারে লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়।

ফাহমিদা আক্তার সাথী জানান যে, আমার স্বামী বিদেশ থাকেন। তাদের ভয়ে বাড়িতে থাকতে পারি না। প্রাণের ভয়ে আমার শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। আমার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। আমি এ ঘটনায় সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।

স্থানীয় প্রতিবেশী তছকির মিয়া ও ইসরাব মিয়া বলেন, আসামীরা খুব খারাপ লোক। তারা বিভিন্ন সময় জায়গা দখল করতে চায়। হামলাকারীদের ভয়ে বাড়িতে না থেকে বাপের বাড়িতে থাকতে হয়। আমরা তাদের শাস্তি দাবি করছি।

অভিযুক্ত আসামীদের মোটোফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন জানান যে, আমাকে অভিযোগকারী ফাহমিদা আক্তার সাথী ফোনে করে বিষয়টি জানিয়েছেন। তাদের বলে দিয়েছি থানায় অভিযোগ করার জন্য।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান যে, ঘর ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed