সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের ঈদে মিলাদুন্নবীর মিছিলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০

  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বসত বাড়ি ভাংচুর,থানায় অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর মিছিল থেকে একটি মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার আলেম-শিক্ষার্থী এবং মাজারপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় যে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী উপলক্ষে  জশনে জুলুসকে কেন্দ্র করে হকপন্থি আলেমদের সঙ্গে মাজারপন্থিদের সংঘর্ষ হয়। এতে উপজেলার পূর্ব ছয়সূতি গ্রামের মীর মিলন মিয়া নিহত হয়েছেন।

এ সময় ধাওয়া পাল্টা ধাওয়াসহ একটি মসজিদ ও একটি মাজার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd