1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে দিনব্যাপী পিঠামেলা  - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

কমলগঞ্জে দিনব্যাপী পিঠামেলা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালির লোকজ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ শীতকালের দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার শমশেরনগরে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় বারের মতো এই পিঠা মেলার আয়োজন করা হয়। 

সরেজমিনে পিঠামেলা ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঙালির বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে ভিন্ন নামে ৭ টি স্টল বসেছে। একেকটি স্টল ভিন্ন ভাবে সাজানো হয়েছে। পিঠামেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ ও নানা পেশার মানুষ ভীর করছেন। মেলার একপাশে মুক্ত মঞ্চ রয়েছে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ-গান ও কবিতা আবৃত্তি করছে। 

পিঠামেলায় আসা ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের পিঠা দেখেছি যা আগে কখনো দেখিনি। মেলায় আমদের সাথে পরিবারের অনেকেই এসেছেন। 

আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু বলেন, এই পিঠামেলা আমাদের দ্বিতীয় আয়োজন। পিঠামেলায় বিদ্যালয়ের বাচ্চারা অনেক আনন্দ করে। তাদের সাথে অভিভাবকরাও আসন। বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে স্টল গুলো সাজানো হয়েছে। এখানে হাজরি বিরিয়ানিও পাওয়া যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ মেলায় আসেন। এখানে ৭টি স্টলে হরেক রকমের পিঠা প্রদর্শন, বিক্রয় ও বিতরণ করা হয়েছে। 

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed