সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে ঘাতক প্রেমিক হত্যা করলো তার প্রেমিকা’কে

  • প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬৮৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত ১৩ই নভেম্বর দেওড়াছড়া চা বাগান থেকে রেশমার গলিত লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত ঘাতক প্রেমিক দিপেশ উরাং (২৪) কে আটক করেছে পুলিশ। সে পেশায় একজন সিএনজি চালক। শনিবার রাতে রেশমার ছোট ভাই রহমত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার (১৫ই নভেম্বর) বিকাল ৪টায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক প্রেমিক দিপেশ।

মুল রহস্য জানা যায় যে, মাধবপুর চা বাগানের মৃত আব্দুর রহিমের মেয়ে স্কুল ছাত্রী রেশমা বেগম (১৭) এর সাথে দিপেশের পরিচয় হয় একটি বিয়েতে। সেই পরিচয়ের সূত্রেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে তারা এক পর্যায়ে প্রেমিক দিপেশ রেশমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে রেশমা বাঁধা হয়ে দাঁড়ায় তার। গত ৯ই নভেম্বর বিকেলে পরিকল্পনার অংশ হিসাবে বিকেলে বেড়ানোর কথা বলে স্কুল ছাত্রী রেশমা বেগমকে তার বাড়ি থেকে মোটরবাইকে করে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ভেতরের একটি টিলায় নিয়ে যায়। কৌশলে পেছন থেকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে প্রেমিক দিপেশ। হত্যার পর রেশমার লাশ টেনে নিয়ে পার্শ্ববর্তী অন্য টিলায় ফেলে সে। এমনই লোমহর্ষক ঘটনা উঠে এসেছে ঘাতকের জবানবন্দীতে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান রেশমা হত্যার সত্যতা নিশ্চিত করে বলেন যে, শনিবার রাতেই ঘটনার মুল আসামী রেশমার প্রেমিক দিপেশকে আটক করে তার জবানবন্দী অনুযায়ী হত্যার আলামত উদ্ধার করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে বিকালে আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে। এ ব্যাপারে মেয়েটির ছোট ভাই রহমত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে কমলগঞ্জ থানায় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd