সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

মৌলভীবাজারে বন্যার পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বিষ পানে আত্মহত্যা করল এক যুবক

মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন যে ‘সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রের সামনে বন্যার পানি রয়েছে। আগামী পরীক্ষার আগেই শিক্ষার্থীরা যাতে পানিতে না ভিজে কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ই জুলাই) জুড়ি উপজেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে এ উপজেলা দ্বিতীয় দফা বন্যাকবলিত হওয়ায় সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম দুর্ভোগে পড়েন। তাদেরকে পরনের জামা কাপড় ভিজিয়ে হাঁটু পানি মাড়িয়ে কেন্দ্রে প্রবেশ করতে হয়।

সারা দেশে ৩০শে জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়। মঙ্গলবার আইসিটি পরীক্ষার মাধ্যমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার চারটি কলেজ থেকে মোট এক হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

জুড়ী উপজেলা দ্বিতীয় দফা বন্যাকবলিত হওয়ায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রের সামনের জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়কে পানি থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। তাদেরকে বন্যার পানি মাড়িয়ে ভেজা কাপড়ে কেন্দ্রে পৌঁছতে হয়।

উপজেলার চারটি কলেজের মধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮১৯ জন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৬৬ জন, ফুলতলা শাহ্ নিমাত্রা কলেজ থেকে ১৮৬ জন এবং শিলুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬২ জনসহ মোট এক হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার বলেন, ‌‘উপজেলায় বন্যা থাকায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভেন্যু সেন্টার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি থাকায় সেটিকে পরিবর্তন করে সরকারি কলেজের পুরাতন ভবনে নেয়া হয়েছে।

‘সড়কে বন্যার পানি থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। তবে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

ইউএনও লুসিকান্ত হাজং বলেন যে, ‘সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছি। কেন্দ্রের সামনে বন্যার পানি রয়েছে। আগামী পরীক্ষার আগেই শিক্ষার্থীরা যাতে পানিতে না ভিজে কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd