সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে বিষ পানে আত্মহত্যা করল এক যুবক

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জের ইউএনও জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ পানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষ পান করে তিনি। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবক উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যে, দীর্ঘদিন থেকে সে মানষিক রোগে ভুগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল মৌলভীবাজার প্রেরণ করেন। সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা জানান যে, মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন যে, বিষ পানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অগোচরে বিষ পানে করে। তিনি আরও বলেন যে, আমার কাছে ফোন আসে তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্য হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুর রাজ্জাক বলেন যে, বিষ পানে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd