1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭১১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

করোনা ভাইরাসের ২য় পর্যায়ের ভয়াবহতা রোধে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে । আজ সোমবার(১৬ই নভেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃেত্ব পৌর এলাকার ভানুগাছ বাজারে বিশাল র‌্যালীর মাধ্যমে এ প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। মাস্ক ছাড়া বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ভানুগাছ বাজারের পথচারীদের মাঝে ২৫০০ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় কমলগঞ্জ কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: সোহেল রানা, এএসআই সবুজ মিয়া, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, শিউলি আক্তার শাপলা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এলাকার ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed