সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 223.39886;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 33;zeissColor: bright;


এম ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধিঃ


মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপনের সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সৈয়দ জামাল হোসেন। গাছের শরীরে ঢুকে থাকা পেরেক ও তার দিয়ে টাঙানো সাইনবোর্ড অপসারণে তিনি স্থানীয় তরুণদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ উপজেলা-মুন্সীবাজার সড়কের পাশের গাছ থেকে পেরেক, তার ও সাইনবোর্ড অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় পৌরসভার একদল সচেতন তরুণ, যুবক তাকে সহযোগিতা করেন।
সৈয়দ জামাল হোসেন বলেন যে, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছের গায়ে পেরেক ঠুকলে সেখানে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। এতে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ডালপালা শুকিয়ে যায় এবং একপর্যায়ে গাছ মারা যেতে পারে। তাই গাছের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মুন্সীবাজার সড়ক থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে কমলগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চালানো হবে। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে গাছে পেরেক না মারার এবং গাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন কোচিং সেন্টার, ডায়গনস্টিক সেন্টার ও দোকানের বিজ্ঞাপনের কারণে গাছের ক্ষতি হচ্ছে। গাছে পেরেক মারা বন্ধে উপজেলা প্রশাসনের কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এবিষয়ে জয়নাল আবেদিন বলেন, গাছের ছায়া ও অক্সিজেন নিলেও এর সুরক্ষায় আমরা সচেতন নই। জামাল হোসেনের এ উদ্যোগ প্রশংসনীয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে গাছ সবসময় আল্লাহর জিকির করে তাই গাছের সুরক্ষা দেওয়া আমাদের ঈমানী দায়িত্ব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd