সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে এসিল্যান্ডের উপর হামলা

  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৯৫১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির রাজকান্দি গ্রামে ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড কমলগঞ্জ)।

এ সময় হামলাকারীরা প্রকল্পের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। এই হামলায় কমলগঞ্জ থানার মহিলা পুলিশ সদস্য, এসিল্যান্ডের গাড়ি চালকসহ ৪ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে পুলিশ ও  স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা প্রশাসন মামলা করার প্রস্তুতি গ্রহণ করছে।

পরে এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন যে, কাউকে ছাড় দেওয়া হবে না। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন যে, সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ করা হচ্ছে। কাউকে উচ্ছেদ করে নয়। একটি মহলের ইন্ধনে এ ঘটনাটি ঘটে।

তবে সরকারি কাজে বাধা ও আহত করার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বলেন যে, এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রীর সফল প্রকল্প গৃহহীনদের জন্য ঘর।  আমি নিজে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গিয়েছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd