সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা

ভাষাসৈনিক মোহাম্মদ ইলিয়াছের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ১১৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

ভাষাসৈনিক, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রাক্তন সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ভাষাসৈনিক মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুর পর এই ২য় বারের মতো কমলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ কয়েক বছর ও পারিবারিকভাবে নিয়মিত মৃত্যু বার্ষিকী পালন করেছে।

আজ শনিবার (২২শে নভেম্বর) বিকাল ৫ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলোচনায় অংশ নেন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, এয. আমিরুল ইসলাম পংকী, অশোক বিজয় দেব কাজল, আব্দুল মন্নান, আং মুনিম তরফদার, খন্দকার আহমদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা যুবলীগের সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ধীরেন্দ্র কুমার ধর, এড. মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd