1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ১৭৮তম মহারাস উৎসব - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে ১৭৮তম মহারাস উৎসব

  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়  বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার ৩০শে নভেম্বর বেলা ১০টা থেকে রাখালনৃত্যের (গোষ্ঠলীলা) সাথে বাতাসা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান উৎসব ১৭৮তম মহারাসলীলা।

নৃত্য চলাকালীন সময়ে ভক্তরা মণ্ডপের উপরে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসব। এই রাসোৎসব উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুরে মণ্ডপ গুলো আর আদমপুরের মণ্ডপ এলাকা- এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ।

সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ গুলো । এ মণ্ডপেই রাতে হবে রাসোৎসব। রাস উপলক্ষে সোমবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দর্শনার্থীরা। আশেপাশের এলাকার দর্শনার্থী তো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে এসেছেন অনেকেই তবে দর্শনার্থীরা মানছেনা স্বাস্থ্য বিধি । সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা।

সময়ে সময়ে মানুষের সমাগম বাড়ছে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুরে মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ হবে, তখন রাখালনৃত্যের মধ্য দিয়ে শুরু হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৭৮তম রাসোৎসব। এছাড়া উপজেলার আদমপুরেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহারাসোৎসব অনু্ষ্ঠিত হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed