সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আকাশ, যিনি কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য, জানান—রাতের দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

তার আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় সড়কটি নিরাপত্তাহীন হয়ে পড়েছে এবং এমন ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে সড়কটিতে টহল জোরদার করে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd