সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সিলেটের পাঁচভাই রেস্টুরেন্টকে ৩লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৪ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি।।

সিলেটের পাঁচভাই রেস্টুরেন্টে  খাবারে সাথে কাপড়ের রঙ মেশানো, পঁচা বাসি খাবার এবং অপরিছন্ন পরিবেশের খাবার তৈরি ও পরিবেশনের কারণে সিলেটের পাঁচভাই রেস্টুরেন্টকে তিনলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (৭ই ডিসেম্ব) সোমবার দুপুরে নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্ট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৯ সিলেটের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আখতারুজ্জামান। এতে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আখতারুজ্জামান বলেন যে, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এই সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। পরে রেস্টুরেন্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করে দেয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd