1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করায় চার বেকারীকে জরিমানা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করায় চার বেকারীকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৮১৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার শহরের ৪টি বেকারিতে অভিযান চালিয়ে ৩ লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ (৮ই ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এখনো সেই অভিযান চলছে।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে সম্রাট বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই দিনে শহরের বড়হাট এলাকায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে মেঝেতে তৈরী খাবার রাখা হয়েছে। এর দায়ে এই প্রতিষ্ঠানটিকেও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরে পশ্চিমবাজার এলাকার আল মদিনা বেকারির তৈরী কেক ও পাউরুটিতে মাছি ও তেলাপোকা পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আনন্দ বেকারিতে রং দিয়ে খাবার তৈরি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। এছাড়া পুরনো বিস্কুটের গুঁড়া দিয়ে আবার বিস্কুট তৈরী করা হয়। এর দায়ে এই প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed