সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

পরীক্ষা বাতিলের জন্য সিলেট আইনজিবীদের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৮০৫ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি।।
করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভা’র মাধ্যমে তালিকাভূক্ত করার দাবীতে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভার মাধ্যমে তালিকাভূক্ত করার আহবান জানান।

জহির রাহায়নের সভাপতিত্বে ও লিটন দেবের পরিচালনায় মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন, শাহরিয়ার বখত সাজু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিখা দাস, নার্গিস আকতার, সৈয়দ জিগার আলম, রানু চন্দ্র দেব, নিজাম উদ্দিন, মোঃ আমিনুর রহমান, সালমান সাব্বির, আব্দুল কাইয়ুম, নুরুজ আলী, জুহেন হোসেন, মোনায়েম খান, মোঃ শাহাব উদ্দিন, মোঃ রুম্মন, রাজীব বৈদ্য, ইয়াহিয়া, রিপন দাস, প্রনতি রানী দাস, রুকন আহমদ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd