1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

কমলগঞ্জে চাচার হাতে খুন দু’ভাতিজি, নিহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫১৩ বার দেখা হয়েছে


কমলগঞ্জ, প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে খুন হয়েছেন দুই তরুণী বোন। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামে এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক নারী।

নিহতরা হলেন সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। গুরুতর আহত হাজিরা বেগম (৪৫) বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত।

নিহতদের বড় বোন আরমিন আক্তার জানান যে, “আমাদের কোনো ভাই নেই। আমরা বোনেরা মিলে জমিতে চাষাবাদ করি। প্রতিদিনের মতো আজও আমার দুই বোন মাঠে কাজ করতে গেলে আমাদের চাচা মাসুক আলী, চাচাতো বোন রায়না বেগম ও ভাই বাবু জমিতে কাজ করতে বাধা দেন। এক পর্যায়ে তুমুলঝগড়া সৃষ্টি হলে হঠাৎ চাচা মাসুক আলী তার হাতে নিয়ে আসা ধাড়ালো দা দিয়ে আমার দুই বোনকে কুপিয়ে হত্যা করেন। আমার মামি হাজিরা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন।”

আরমিন জানান, ঘটনাস্থলেই সামিমা ও মিমের মৃত্যু হয়। গুরুতর আহত হাজিরা বেগমকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীদের পালিয়ে যেতে দেখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম কাঁঠাল কান্দির আকাশ-বাতাস।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed