সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিজয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৫ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
বিজয় দিবস ২০২০ উপলক্ষে শিশুদের নিয়ে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আজ ১৫ই ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার কর্তৃক শিশুদের নিয়ে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) জনাব মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সম্মানিত সভানেত্রী জনাব কবিতা ইয়াসমীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজার লেডিস ক্লাবের সম্মানিত সদস্যগণ, প্রতিযোগিতায অংশগ্রহণকারী বিজয়ীদের অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জসীম উদ্দীন মাসুদ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd