1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

এম ইসলাম,কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র উপকারভোগী কৃষক নির্বাচন অনিয়ম এর অভিযোগ।

আজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় এলাকার হতদরিদ্র বন্যায় ক্ষতিগ্রস্থ অতি সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের অভিযোগ জানায়। সম্প্রতি কমলগঞ্জ উপজেলার ইসলামপুরের দলাই নদীর বাঁধ ভেঙ্গে সাধারণ কৃষকের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারী এনজিও প্রতিষ্ঠান সিএনআরএস এর সহযোগিতা সূচনা প্রকল্প মাধ্যমে ইসলামপুর ইউনিয়নে ৪০০ উপকার ভোগী কৃষকের তালিকা করা হয়। যাদের চাহিদা আছে, যারা পাওয়ার যোগ্য, দল-মত-সকল কিছুর ঊর্ধ্বে উঠে সেই যোগ্য মানুষের কাছে বেনিফিটটা যাতে পৌঁছায়, সেটা নিশ্চিত করানোর জন্য সূচনা প্রকল্পের মাঠকর্মীরা বাড়ি বাড়ি যান।

কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম স্থানীয় ইউপি সদস্যরা যে নামের তালিকা করেছিলেন তা বাতিল করে তারা তাদেন আত্ম স্বজন এর নাম অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করলে। এলাকায় সাধারণ মানুষ ও ইউপি সদস্য মধ্যে একটা ভুলবোঝাবুঝি সৃষ্টি হয়।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আপরোজ মিয়া জনসম্মুখে এসে সকলের উদ্দেশ্যে বলেন যে আমি ৫৫ জনের তালিকা করেছিলা। কিন্তু তারা ২৪ জনের নাম অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে আমার দেওয়া ১০ জনের নাম আছে বাকী তারা তাদের মনমত করেছে।

এবিষয়ে সূচনা প্রকল্পের পরিচালক তালেব মিয়া কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এখানে সবাই হতদরিদ্র ছিল। কিন্তু আমাদের সীমিত অনুদান থাকার কারণে আমরা সবাইকে দিতে পারি নাই তবে আমরা পরবর্তীতে সবাইকে দেওয়ার চেষ্টা করব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed