সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে দেশ রূপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৭০৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার (২০শে ডিসেম্বর) দুপরে উপজেলা চৌমুহনী চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে আম্বিয়া কেজি স্কুল প্রাঙ্গনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ রূপান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।

কেক কাটায় অংশ নেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. শোয়াইব জিবরান, সহকারী পুলিশ সুপার কামাল উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. জেসমিন সুলতানা, লেখক গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহ্উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ ও শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শাহীন আহমেদ, মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, আজকালের খবর প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ, সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, সময়ের আলো প্রতিনিধি সজিব দেবরায়, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন প্রমুখ।

কেক কাটার পর দেশ রূপান্তরের সফলতা কামনা করে বক্তব্য দেন অতিথিরা। এসময় অতিথিরা বলেন, দেশ রূপান্তরের মূল স্লোগান হচ্ছে ‘দায়িত্বশীলদের দৈনিক’। এ স্লোগানের কথার মতোই দেশ রূপান্তর পত্রিকা দায়িত্বশীল ভূমিকা রাখছে। ইতিমধ্যেই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পাঠকের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। দুবছরে দেশ রূপান্তর এগিয়ে বহুদূর এবং আরও এগিয়ে যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd