সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বিদায়ী ইউএনও মামুনুর রহমানকে সংবর্ধনা

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৪৩ বার দেখা হয়েছে

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বিদায়ী গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব আল মামুনের সঞ্চালনায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে গোলাপগঞ্জের সাংবাদিকদের সহযোগীতা পেয়েছি। গোলাপগঞ্জের সাংবাদিকরা যথেষ্ট পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা সংবাদমাধ্যমের সাথে সব সময়ই একটা টিম হিসেবে কাজ করেছি। সমাজের সকল সুখ দুঃখের কথা আপনাদের মাধ্যমে জেনে যতটুকু পেরেছি এগিয়ে আসার চেষ্টা করেছি। গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভালো কাজের সফলতা কামনা করেন তিনি। এসময় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সম্পাদক জয় রায় হিমেল, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আবুল, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হুমায়ুন, এম.এ রাজ্জাক, সাংবাদিক পিয়াস পাল, সমাজকর্মী সুমন আলী প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd